ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. শাহ্ কামাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৭-২০২৪ দুপুর ৪:৩৯

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা ৬ জুলাই বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ, এমপির সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব, কবির বিন আনোয়ার এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার (সিএনসি) পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল।

দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ইউনিট থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, জাতীয় কমিশনার (সংগঠন এবং সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), জাতীয় উপ কমিশনার (উন্নয়ন), গ্রুপ সম্পাদক, গ্রুপ সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সম্পাদক, জেলা কমিশনার, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

দেশব্যাপি স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশ স্কাউটসের হিসাব বিভাগ বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক জিস্যাট মূল্যায়নে ১০০ ভাগ সফলতা অর্জন করে।   

তাঁর স্ত্রী মিসেস ফারজানা সিদ্দিকা বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা স্কাউটস এর জে.কে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৩ (তিন) কন্যা সন্তানের জনক ড. মো. শাহ্ কামাল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Sunny / Sunny

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান