ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পঁচাত্তরের মাস্টার মাইন্ড জিয়া, একুশে আগস্টের তারেক : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ২:২৩

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান, আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২২ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। 

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে 'নির্লজ্জ বক্তব্য' হিসেবে আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। 

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদফতরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দু'টি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যেকোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে। গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান তিনি।  

বিআরটি প্রকল্প যেটা আছে সেটা আগে দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নতুন কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, আগে চলমান কাজগুলো শেষ করতে হবে। কাজের গুণগতমান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন। 

প্রকল্পটি চুক্তি স্বাক্ষর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লি. ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ। সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। 

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন