ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

উত্তর-মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির ‍আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ২:৩৫

উজানে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি বেড়েই চলছে। তাই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বরে ‍আশঙ্কা করা হচ্ছে। রোববার (২২ ‍আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদ-নদীর বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, এ ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি স্থিতিশীল থাকতে পারে। ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম এবং মধ্যাঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে ও ধলেশ্বরী নদী এলাসিন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ৫টি নদীর পানি ৮ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কুড়িগ্রামে বিপৎসীমার সাত সেন্টিমিটার ‍উপর দিয়ে বইছে। এছাড়া যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে দুই সেন্টিমিটার, মথুরা পয়েন্টে ১২ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, আত্রাই নদীর পানি বাঘাবাড়ী পয়েন্টে বিপদসীমা পার হয়েছে। সেখানে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কামারখালী পয়েন্টে গড়াই নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরে রয়েছে। গোয়ালন্দ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে পদ্মা নদীর পানি বইছে।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ