বিমানেই সন্তানের জন্ম দিলেন আফগান নারী
কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানেই সন্তানের জন্ম দিয়েছেন এক আফগান নারী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার (২২ আগস্ট) টুইটারে এ তথ্য নিশ্চিত করে।
ইউএস এয়ার মোবিলিটি কমান্ড জানান, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিলো সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তাদের সঙ্গে ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী। সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। মা ও মেয়ে দুজনই ভালো আছে বলে জানা গেছে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে রামস্টাইন। কাবুল থেকে বিভিন্ন বিমানে করে বহু মানুষ সরাসরি কাতারে যাচ্ছেন। সেখান থেকে তাদের জার্মানিতে নেওয়া হচ্ছে সি-সেভেনটিন পরিবহন বিমানে করে। রামস্টাইন এয়ার বেইজে পাঁচ হাজার মানুষকে রাখার ব্যবস্থা আছে। জরুরিভিত্তিতে ওই ঘাঁটির ধারণ ক্ষমতা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হচ্ছে।
জুলাই মাস থেকে ২২ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৪ অগাস্টের পর থেকে নেওয়া হয়েছে ১৭ হাজার মানুষকে।সূত্র: সিএনএন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট