ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

অবরোধে বন্ধ যানচলাচল, হেঁটেই গন্তব্যে যাচ্ছে মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২৪ বিকাল ৫:১৯

কোটা বাতিলের এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন তারা। ফলে প্রায় একঘণ্টা ধরে বন্ধ রয়েছে মিরপুর সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষজন। গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে লোকজনকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা স্থবির হয়ে পড়েছে। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সবগুলো সড়কেই আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

কাইয়ুম আহমেদ নামের এক পথচারী বলেন, সাভারের উদ্দেশ্যে গুলিস্তান থেকে ডি-লিংক পরিবহনের বাসে উঠেছিলাম। কিন্তু এখানে আসতেই অবরোধের মুখে পড়তে হলো।এখন বাস থেকে বস্তা নিয়ে কিছুটা সামনে এগোনোর চেষ্টা করছি। অবরোধ ছাড়ার জন্য অপেক্ষা করলে রাত পর্যন্ত বসে থাকতে হবে। সেজন্য পায়ে হেঁটে কিছুদূর আগানোর চেষ্টা করছি।

জুনায়েদ আহসান নামের আরেক পথচারী বলেন, গতকালও এই একই অবস্থা হয়েছে। অফিস থেকে ঘরে ফেরার সময় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এর আসলে একটি সমাধান করা উচিত। প্রতিদিন এমন অবস্থা হলে কর্মজীবী শ্রমজীবী মানুষের ভোগান্তি হয়। সেজন্য বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটা উচিত।

অপরদিকে ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে মিরপুর সড়কে আটকে থাকা গাড়ি ঘুরিয়ে নীলক্ষেত পাঠাতে দেখা গেছে। তবে শাহবাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ থাকায় ডাইভারশন দেওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

সদস্য কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রযাত্রার ধারাবাহিকতায় নবনির্মিত ব্যারাক উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ