ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজের পোশাক বস্তির মেয়েদের দিচ্ছেন নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ৪:১৩

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজ চলচ্চিত্রের জন্য বেছে বেছে নিজেই পোশাক কেনেন এই তারকা। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। এবার সেই কাপড়গুলো দিলেন নিম্ন আয়ের মানুষদের জন্য।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। বুধবার (৩১ মে) তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছে বলে জানিয়েছে।

নিজের পরা পোশাক বস্তির মেয়েদের দিচ্ছেন নুসরাত ফারিয়া


‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণরা আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

নুসরাত ফারিয়া সর্বশেষ ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ গত ১ এপ্রিল মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে