ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বেবিচক এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২৪ বিকাল ৬:৩২

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অন্ষ্ঠুান ১১ জুলাই ২০২৪ তারিখে বেবিচক এর সদর দপ্তর ভবনে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং সভাপতিত্ব করেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ অর্থাৎ বাংলাদেশের সকল বিমানবন্দর এর নির্বাহী পরিচালক/পরিচালক/ব্যবস্থাপকগণ এবং নির্বাহী পরিচালক সেমসু নিজ নিজ কার্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

সচিব তাঁর বক্তৃতায় বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের কর্মসম্পাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে থাকি এবং তার যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি। তিনি বলেন, বেবিচক অত্যন্ত সুনিপুণভাবে প্রতি বছর গৃহীত বিভিন্ন কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে থাকে। বেবিচক এর বিভিন্ন চলমান কাজের প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রতি বছরের ন্যায় এই বছরও বেবিচক তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, চলমান প্রকল্পসমূহ টিম ওয়ার্ক এর মাধ্যমে এমনভাবে এগিয়ে নিতে হবে যেন এখানে জাতির পিতার স্বপ্নের এভিয়েশন হাব তৈরি করা সম্ভব হয়।

এছাড়া অনুষ্ঠানের সভাপতি বেবিচক এর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সব লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ সফলভাবে এপিএ বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণ, বিভিন্ন রানওয়ে সম্প্রসারণের কাজসহ চলমান বিভিন্ন প্রকল্পের কাজসমূহ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অবশেষে তিনি এপিএ বাস্তবায়নের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অন্যান্য সদস্যবৃন্দ, বেবিচক এর সকল সদস্য ও পরিচালক, সকল বিমানবন্দরের পরিচালক এবং ব্যবস্থাপকবৃন্দ।

Sunny / Sunny

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান