কোটা সংস্কার আন্দোলন
হামলার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্রন্থাগারের সামনে শুরু হয়ে কলাভবন-শ্যাডো-হলপাড়া-মুহসিন হল হয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভ মিছিলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এর আগে গতকাল দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এর প্রতিবাদে আজ বিকেলে সারাদেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্দোলনের সমন্বয়কারীরা শাহবাগের অবরোধ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
Aminur / এমএসএম
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬