ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বেনজীরের ঘের থেকে মাছ চুরি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২৪ বিকাল ৭:৫৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাছ চুরি ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ জানান।

গ্রেপ্তাররা হলেন-কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে বেনজীরের স্ত্রী ও মেয়ের মাছের ঘের থেকে মাছ ধরার সময় সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, “গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী মাচারতারা বিলের ঘেরটির রিসিভার মৎস্য অধিদপ্তর।

“তাই ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক এবং তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও একটি জাল জব্দ করা হয়।”

তিনি বলেন, “এ ঘটনায় আমার দপ্তরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।”

আবিদ রহমান / এমএসএম

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান