ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘তুফান’-এ কোন চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ দুপুর ১১:৩৫

ঢালিউডের আলোচিত অভিনেত্রী তমা মির্জা। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘সুড়ঙ্গ’ সিনেমায়। এ ছবিতে তিনি অভিনয় করেছিলেন আফরান নিশোর বিপরীতে। ছবিটি বাণিজ্যিকভাবে যেমন সফল হয়েছিল, তেমনি সমালোচকদের কাছ থেকেও পেয়েছিল সাধুবাদ। এই ছবির পর কিছুটা আড়ালে চলে যান তমা। শোনা গেছে ‘সুড়ঙ্গ’ নির্মাতার পরের হিট ছবি ‘তুফান’-এও একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। শুরুতে ফেসবুক, পরে মিডিয়াপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তুফান’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে। তখন বেশ কয়েকবার যোগাযোগ করলেও বিষয়টি নিয়ে কথা বলেননি তিনি। ছবিমুক্তির পর তমাকে নিয়ে আর কোনো কথা শোনা যায়নি। পরে জানা গেছে যে, ছবিতে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। এ প্রসঙ্গে তমা বলেন, “তুফান” টিম আমাকে জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল। বিষয়টি নিয়ে ভাবতে আমি তাদের কাছে সময় চেয়েছিলাম। তারা আমাকে সময়ও দিয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি করিনি। ছবিমুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও তাকে বেশ ভালোভাবে নিয়েছে।’ শিগগিরই তাকে কোথায় দেখা যাবে? নিজের নতুন কাজ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব। চলতি বছরই তমাকে দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে। তার নির্মাণে ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। অঞ্জনের ‘দুই বন্ধু’ সিরিজটি মূলত দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির গল্প। এই সিরিজে থাকবে অঞ্জন দত্তের নতুন ছয়টি গান।

 

Aminur / Aminur

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ