ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সপ্তাহজুড়ে বৃষ্টি কমবে, থাকতে পারে অস্বস্তিকর গরম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ দুপুর ১২:১২

মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়। ফলে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে। ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল রোববারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবুল কালাম মল্লিক আরও বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তাপমাত্রাও বেশি থাকতে পারে। গতকাল শুক্রবার সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

Aminur / Aminur

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান