ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বড়পর্দায় নতুন রূপে ফিরছেন চিত্রনায়িকা পপি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ দুপুর ১২:৪৪

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ তিন বছর ধরে আড়ালে রয়েছেন। হটাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারো সঙ্গে নেই যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণ  সিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য সুখর দিলেন নির্মাতা সাদেক আলি। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এর পরিচালক। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ‘জানের জান’ পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন- এবার আর পেছাব না। ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে।

Aminur / Aminur

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ