ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কোটা নিয়ে পোস্ট: গায়েব সুশান্ত পালের ফেসবুক পেজ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৭-২০২৪ সকাল ৯:২৬
ফাইল ছবি
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন ৩০তম বিসিএসে দেশ সেরা হওয়া জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল। তিনি তার ভেরিফায়েড আরেকটি পেজে শনিবার (১৩ জুলাই) রাত ৯টায় দেয়া একটি পোস্টে পেজটি হারানোর কথা জানান।

২ লাখ ২২ হাজার ফলোয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টটিতে তিনি লেখেন, ‘আমার ভেরিফায়েড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।’

এর আগে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে নিজের অবস্থান জানিয়ে শুক্রবার (১২ জুলাই) ‘রিমুভ’ হওয়া পেজটিতে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব আপনার কোনো লজ্জা-শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে।

এই পোস্টের পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। সোশ্যাল মিডিয়ায় তাকে বয়কটের ডাকও দেন কেউ কেউ। আলোচিত সেই পোস্টের নিচে তিনি নিজেই পরবর্তীতে কমেন্টে লিখেছেন, ‘মাত্র ১২ হাজারের মতো ফলোয়ার কমলো! আমি মন থেকেই চাই, সংখ্যাটা ১ লাখ ছাড়াক। আনফলো করতে থাকুন অনুগ্রহ করে। আগাছা কমুক। আই লাভ ইউ।’

পরে তীব্র সমালোচনার মুখে পোস্টটির কমেন্টবক্সে লেখার সুযোগ বন্ধ করে দেন তিনি। কিন্তু পেজটি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না।

আবিদ রহমান / আবিদ রহমান

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান