খাবারে মাছ-মাংস নেই, কনেপক্ষকে পেটাল বরপক্ষ!
বিয়ের আয়োজনে ছিল পোলাও-পনির। এ ছাড়া বিভিন্ন ধরনের সুস্বাদু সব কারিও ছিল। এমনকি বরকে যৌতুক হিসেবে কয়েক লাখ টাকা দেওয়া হয়। এরপরও বিয়ে ভেঙে গেছে। শুধু বিয়ে ভেঙে যায়নি, কনেপক্ষের লোকদের রীতিমতো লাঠি দিয়ে পিটিয়েছে বরপক্ষের লোকেরা।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বরপক্ষের অভিযোগ, বিয়ের খাবারে মাছ ও মাংসের কোনো আইটেম রাখা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ কারণে বিয়েবাড়িতেই লেগে যায় হট্টগোল। কনেপক্ষের লোকদের ওপর চড়াও হয় বরপক্ষ। তাদের কিলঘুষিতে আহত হয় কয়েকজন। এমনকি লাথিও দেওয়া হয় কনেপক্ষের লোকদের।
এ ঘটনার পর কনেপক্ষের লোকেরা থানায় গিয়ে হয়রানির মামলা করে। এ ছাড়া বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলাও করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, কনেপক্ষের লোকদের পেটাচ্ছে বরপক্ষের লোকেরা। কনেপক্ষের দাবি, যৌতুক হিসেবে ৫ লাখ রুপি দিয়েছিল তারা।
আবিদ রহমান / আবিদ রহমান
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট