ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৪ দুপুর ৪:৩২

৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক্যারিয়ারের অসংখ্য ছবির মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা ফুটবল খেলা পছন্দ করে থাকেন। এদিকে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। এ তালিকায় বাদ যায়নি শাবনূরও। কোপা আমেরিকার শিরোপা জয়ে যখন আর্জেন্টিনা দলেন ভক্ত-অনুরাগীরা জয় উদযাপন করতে ব্যস্ত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি হলেন। তিনটি কোলাজ ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল। শেষাংশ শাবনূরের ভাষ্য, ‘আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে।’
পোস্টের কমেন্ট বক্সে আলমগীর হোসেন নামে এক ভক্ত লিখেছেন, ‘জয় হোক আর্জেন্টিনারের আগামী দিন গুলো সেই সাথে তোমারও যাদু রয়েছে।’ রিখাতুল ইসলাম লিখেছেন, ‘আগে বাংলাদেশটাকে ঘুরে দাঁড়াতে হবে তাহলেই সব হবে ইনশাআল্লাহ।’আব্দুস সামাদ নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করায় অনেক অনেক ধন্যবাদ বাংলা চলচ্চিত্র এর লিজেন্ড মহানায়িকা প্রিয় শাবনুর আপ অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আপনার জন্য।’ 
উল্লেখ্য, শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’  যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

 

Aminur / Aminur

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন