ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সম্ভাবনার দোলাচলে ফারিণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৪ বিকাল ৫:০

২০২৩ সালের সেপ্টেম্বর। তখনো মুক্তি পায়নি বলিউডের আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’। পশ্চিমবঙ্গের বিপ্লব গোস্বামীর গল্পে কিরণ রাও বানিয়েছেন প্রশংসিত ছবিটি। সেই বিপ্লব গোস্বামীর নির্মাণে বাংলা ছবি ‘পাত্রী চাই’-এ অভিনয়ের কথা ওঠে বাংলাদেশের তাসনিয়া ফারিণের। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিল্পী বাছাই—সবই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এ বছর মার্চে ‘লাপাতা লেডিস’ মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। বলিউডে বিপ্লবের নামডাক ছড়িয়ে পড়ে। আর ঢাকা পড়ে যায় ‘পাত্রী চাই’ প্রসঙ্গ।৯ মাস পর অবশেষে মিলল নতুন তথ্য। বিপ্লব গোস্বামী এসেছিলেন বাংলাদেশে। জানালেন, বাংলায় নয়, ‘পাত্রী চাই’ হবে হিন্দিতে। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত। প্রাসঙ্গিকভাবেই পরের প্রশ্ন, ফারিণ কি থাকছেন হিন্দি ছবিটিতে? ধোঁয়াশা রেখে বিপ্লব গোস্বামী বলেন, “বাংলায় ছবিটার প্রস্তুতি নিয়েছিলাম। ফারিণ এবং কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীকেও নির্বাচন করেছিলাম। তবে ওই প্রযোজক আচমকা আর্থিক বিপর্যয়ে পড়েন। তাই প্রজেক্ট বাতিল হয়ে যায়। ‘লাপাতা লেডিস’-এর পর মুম্বাইতে যোগাযোগ বেড়েছে।
সেই সুবাদে গল্পটা হিন্দিতে এক প্রযোজকের কাছে উপস্থাপন করি। তাঁর খুব পছন্দ হয়েছে। ছবিটা হচ্ছে, এটুকু নিশ্চয়তা দিতে পারি। তবে কাস্টিং পর্যায়ে আমরা এখনো যাইনি। সুতরাং কে থাকবেন, তা এখনই বলা সম্ভব নয়।”
তবে বিপ্লব জানান, তাঁর ইচ্ছা দুই বাংলার অভিনয়শিল্পীদের নিয়ে ছবি বানানোর। ‘পাত্রী চাই’ সেই ছবি কি না, তা পরিষ্কার করেননি। তাই ছবিটি ফারিণের হাতছাড়া হয়ে গেল, নাকি আরো বড় সম্ভাবনা হয়ে আসছে, জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

Aminur / Aminur

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন