বাজারে যাত্রা শুরু করলো আকিজ বশির গ্লাস
হবিগঞ্জের মাধবপুরে অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন করে বাজারে যাত্রা শুরু করলো আকিজ বশির গ্লাস। ২২০০ কোটি টাকা বিনিয়োগ ব্যয়ে নির্মিত প্রতিদিন ৬০০ টন উৎপাদনক্ষমতার এই প্ল্যান্টটি ইওরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণ করে ক্লিয়ার, কার্লাড, রিফ্লেকটিভ ও অন্যান্য স্পেশালাইজড গ্লাস উৎপাদন করছে। আকিজ বশির গ্লাসের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের গৃহনির্মাণ শিল্পে গ্রাহকদের জন্য সেরা মানের গ্লাস পণ্যে অসাধারণ ক্ল্যারিটি ও প্রিমিয়াম সব ফিচার যুক্ত করা। আর এই সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তি সুদৃঢ় করতেই কোম্পানিটি পাঁচ বছর সময় নিয়ে যত্ন সহকারে কারখানা তৈরির কাজ সম্পন্ন করেছে। সেইসাথে পণ্য উৎপাদনে ব্যবহৃত মোট শক্তির ৫১% নবায়নযোগ্য মাধ্যম থেকে সংগ্রহ করার ব্যবস্থা রাখা হয়েছে, যা প্ল্যান্টটিকে এই অঞ্চলের অন্যতম পরিবেশবান্ধব একটি শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত করে তুলেছে।
শুধু সেরা নয়, সর্বোৎকৃষ্ট মানের কাঁচামাল দিয়েই যেন পণ্য উৎপাদন করা যায়, সেজন্য এখানে সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজিনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করা হয়েছে। আর এতে করেই দেশের সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেয়ার প্রধান যোগ্যতা, ইওরোপিয়ান স্ট্যান্ডার্ড নিশ্চিত করেছে আকিজ বশির গ্লাস।
এই কারখানা স্থাপন করার ফলে স্থানীয় পর্যায়ে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি আকিজ বশির গ্লাসকে একটি ইতিবাচক রূপ এনে দিয়েছে। সেইসাথে এই কোম্পানিটি সেরা পণ্য ও গ্রাহকসেবা নিশ্চিত করে আরও ইতিবাচকভাবে দেশের বাজারে দ্রুত বিস্তৃতি ও প্রসার অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ।
Aminur / Aminur
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন
তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
কমলো সোনার দাম
আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ