শান্তিতে নেই রাকুল প্রীত
অনেক স্বপ্ন নিয়ে দ্বিতীয় জীবন শুরু করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। কিন্তু বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয় জীবনে পা রাখতে না রাখতেই একের পর এক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগে তাঁর শ্বশুর বলিউড প্রযোজক বাসু ভাগনানির কোটি কোটি টাকা ধার-দেনার খবর প্রকাশ্যে এসেছিল। এবার এলো মাদককাণ্ডে ভাই অমন প্রীত সিংয়ের গ্রেপ্তারের খবর। যে কারণে শান্তিতে নেই রাকুল প্রীত সিং। হতাশা ভর করছে এ অভিনেত্রীর মনে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি মাদকাসক্ত আমন প্রীত সিংকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক ডিপার্টমেন্ট।
অভিযোগ বলা হয়েছে, ক’দিন আগে হায়দারাবাদে ২.৬ কেজি কোকেন পাচারকারী দলের সঙ্গে আমনের যোগসূত্র রয়েছে। তদন্তকারীরা তথ্যতালাশ করে যে ক্রেতা তালিকা তৈরি করেছিল সেখানেও ছিল আমনের নাম। পুলিশ সূত্র জানিয়েছে, তালিকার ক্রেতাদের মধ্যে থেকে পাঁচজনকে টেস্টিং কিট দিয়ে তাঁদের মূত্র পরীক্ষা করা হয়েছিল।
সবার শরীরেই মাদকের অস্থিত্ব পাওয়া যায়। যার প্রেক্ষিতে আমনসহ অভিযুকক্ত আরও চারজনকে গ্রেফতারের করা হয়। খুব শিগগিরিই তাদের সবাইকে আদালতে পেশ করা হবে। তার আগে আরও একবার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলেও হায়দারাবাদ পুশিল জানিয়েছে।
এদিকে ভাইয়ের গ্রেফতারের খবরে দিশাহারা হয়ে আইনি সহায়তার জন্য বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছেন রাকুল। যে কারণে ঘর-সংসারেও মন নেই এই অভিনেত্রীর।অন্যদিকে বিয়ের পর অভিনয়ে জগতেও পা রাখেননি। সবমিলিয়ে এক অশান্তির মধ্য দিয়ে সময় কাটছে এই বলিউড তারকার।
Aminur / Aminur
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম