বুধবার থেকে খুলছে অফিস, ব্যাংক চলবে ১১-৩টা পর্যন্ত
টানা তিনদিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) চালু হচ্ছে সরকারি-বেসরকারি সব অফিস। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সার্বিক কার্যক্রম চলবে।
ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। একই সময়ে চলবে পুঁজিবাজারের লেনদেনও।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারা দেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রোববার, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
এমএসএম / এমএসএম
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬