দীপিকা-আলিয়া নাকি কারিনা, পারিশ্রমিকের শীর্ষে কে?
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের পার্থক্য নিয়ে আগাগোড়া চর্চা রয়েছে। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়কদের। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হত না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে। সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটাই। বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাড়ুকোন। ছবি প্রতি তার উপার্জন ১৫ থেকে ২০ কোটি টাকা। কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও। চলতি বছরেও একের পর দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বছরের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। এরপর ‘সিংহাম’ ছবিতে দীপিকাকে দেখা যাবে।
পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। প্রতি ছবিতে ১৫ কোটি উপার্জন করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রোল হলেও একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া। তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ ছবিতে যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘রকি অর রাণি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবি বক্সঅফিসে বেশ সাড়া জাগিয়েছে।
আলিয়া কিংবা দীপিকার চেয়ে অভিনয় জগতে বেশ খানিকটা সময় আগে পা রেখেছেন কারিনা কাপুর। নবাব পত্নী বাণিজ্যিক ছবির সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্ন ধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করেছেন। বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক অনুযায়ী তিনি রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে কারিনা প্রতি ছবির জন্য ৮ থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন।
এছাড়াও পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং পঞ্চমে শ্রদ্ধা কাপুর। ছবির সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কীর্তি সোনান, কিয়ারা আদবানি, কঙ্গনা রানাওয়াত।
Aminur / Aminur
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন