ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেনি দুবাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৪ দুপুর ১২:২৪

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর চাউর হয়েছে সেটি ‘গুজব’। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ কর্মকর্তা জানান, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে। দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়।

 

Aminur / Aminur

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান