ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সড়কে যানজট, গণপরিবহন সংকটে নাজেহাল সাধারণ মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৪ দুপুর ১২:৩২

টানা তিনদিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস-আদালত খুলেছে আজ বুধবার (২৪ জুলাই)। এ কারণে ঘর থেকে বের হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে সড়কে তৈরি হয়েছে ব্যাপক যানজট। একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে। আজ সকাল ১০টার পর রাজধানীর মহাখালী এলাকায় দেখা গেছে, অফিস খোলায় বের হয়েছেন সাধারণ মানুষ। মহাখালী ফ্লাইওভার থেকে কাকলী পর্যন্ত সড়কে দেখা গেছে গাড়ির জট। আবার অনেককেই দেখা গেছে পায়ে হেঁটে চলাচল করতে। পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে। মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও।

Aminur / Aminur

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান