আজ খুলছে পোশাক খাত, শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস
আজ থেকে খুলছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতের সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে— বলছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান কারফিউ পরিস্থিতিতে শ্রমিকদের চলাচলের জন্য তাদের আইডি কার্ড পাস হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে কারখানা। ঢাকা ও এর আশপাশের সব কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন—বলা হয় সংগঠনের পক্ষ থেকে।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। পাশাপাশি রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউও শিথিল করা হয়। বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি শিথিল থাকছে।
Aminur / Aminur
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬