সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, চলছে তল্লাশি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে খুলেছে সরকারি অফিস। তবে সচিবালয় প্রবেশে রয়েছে কড়াকড়ি। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এ দুদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে সরকারি-বেসরকারি অফিস। বুধবার (২৪ জুলাই) সকাল ১০টার পর থেকে সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিটি গাড়ি ভালোভাবে দেখে তারপর সচিবালয়ে প্রবেশ করানো হচ্ছে। সন্দেহ হলে মোটরসাইকেলগুলোতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
সচিবালয়ে প্রবেশে এক ও দুই নম্বর গেটের মাঝখানে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সারি দেখা গেছে। সচিবালয়ে পায়ে হেঁটে এই স্থান দিয়েই প্রবেশ করতে হয়। প্রতি জনকে চেক করে সচিবালয়ে প্রবেশ করানো হচ্ছে বলে গতি ধীর হচ্ছে, অনেকই অপেক্ষা করছেন। কারো কারো শরীর তল্লাশি করা হচ্ছে।
টেলিভিশন চ্যানেলগুলোর গাড়ি অন্যান্য দিনের মতো সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের প্রবেশ গেটগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। সচিবালয়ের সামনে সেনাবাহিনীর টহল রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও কর্মচারীরা জানিয়েছেন, রাস্তায় আসতে তাদের কোন অসুবিধা হয়নি। বরং বিভিন্ন জায়গায় যানজটে পড়েছেন তারা। অফিস খুলে দেওয়ায় তারা খুশি। আগামী রোববার থেকে পুরোদমে অফিস শুরু হবে বলে আশা করছেন তারা।
Aminur / এমএসএম
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬