ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসব : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৪ দুপুর ১:৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যেসব জঙ্গি আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, পুলিশ যাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন ধরে ফলো করতে করতে আটক করেছিল, তাদের ৯ জন ছিল নরসিংদী কারাগারে। দুষ্কৃতকারীরা তাদের মুক্ত করে নিয়ে গেছে। তাহলে মূল উদ্দেশ্যটা কি আপনারা বুঝতে পেরেছেন?
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, কারা মহাপরিদর্শক এ এস এম আনিসুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কারাগার পরিদর্শন শেষে পুড়ে যাওয়া জেল সুপারের বাসভবন পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনার দিন জেল সুপারের কার্যক্রমে উষ্মা প্রকাশ করে বলেন, ‘আপনারা কী করলেন? এতগুলো অস্ত্র-গোলাবারুদ থাকা সত্ত্বেও একটা গুলিও চালাননি। তাদের কোনো লোক আহত হয়নি, আপনাদেরও না। কী করেছেন আপনারা?’ জেল সুপার কথা বলতে চাইলে তাকে থামিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অস্ত্র চালিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি।
কী বোঝাবেন আমাকে?’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন এই ঘটনা ঘটেছে, কারো গাফিলতি আছে কি না, কেউ এখানে জোগান দিয়েছে কি না—তা তদন্ত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসব।’কারাগার পালানো বন্দিরা আইনজীবীদের দ্বারস্থ : গত শুক্রবার বিকেলে কারাগারের ফটক ভেঙে বন্দিদের নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তবে পরদিনই কিছু বন্দি কারাগারে ফিরে আসেন। পরিবেশ না থাকায় কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। জেলা প্রশাসনের আহ্বানে গতকাল বিকেলে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে ১৩৬ জন বন্দি আদালতে আত্মসমর্পণ করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের ছাড়িয়ে নিতেই কারাগারে হামলা চালায় দুষ্কৃতকারীরা। তারা আমাদের অনেক মক্কেলকে পিটিয়ে কারাগার থেকে বের করে দিয়েছে। সেলে আগুন ধরিয়ে দিয়েছে।
এর পর থেকে মক্কেলরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা জেলা দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে আজকে (মঙ্গলবার) তাঁদের আত্মসমর্পণের ব্যবস্থা করেছি।’
জেল সুপার ও জেলার বরখাস্ত : নরসিংদীর জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে গতকাল বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

Aminur / এমএসএম

সদস্য কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রযাত্রার ধারাবাহিকতায় নবনির্মিত ব্যারাক উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ