নতুন জীবনের আশায় এষা গুপ্তা
এক যুগের অভিনয় জীবনে সেভাবে আলোচনায় আসেননি বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। তাঁর অভিনীত ‘জান্নাত-২’, ‘রাজ-৩’, ‘রুস্তম’, ‘বাদশাহো’, ‘টোটাল ধামাল’সহ বেশ কিছু সিনেমা দর্শকের মাঝে সাড়া ফেলেছে। কিন্তু প্রশংসা জুটত তাঁর সহশিল্পীদের। ওটিটি মাধ্যমে পা রাখার পর আবেদনময়ী এ অভিনেত্রীকে নিয়ে নির্মাতারা নতুন করে ভাবতে শুরু করেছিলেন। তারপরও বলিউডকে পেছনে ফেলে নতুন জীবনের আশায় স্পেনে পাড়ি জমিয়েছেন এষা। শুধু তাই নয়, এরই মধ্যে নিজের ব্যবসা সেখানেই প্রতিস্থাপন করেছেন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এষা বলেছেন, ‘অভিনয় ক্যারিয়ারে আমি সফল নাকি ব্যর্থ, তা নিয়ে কখনও আলাদা করে ভাবতে বসিনি। এমনকি সিনেমার কাজের জন্য কখনোই এদিক-ওদিক ছোটাছুটি করিনি। সে কারণে জীবনযাপন এলোমেলো হয়ে যাওয়া কিংবা টেনশনে থাকা– এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। আমি জীবনে সুখ-শান্তিকে প্রাধান্য দিয়েছি। খ্যাতির মোহে নয়, অভিনয়, মডেলিং থেকে শুরু যা কিছুই করেছি, তা একান্ত ভালো লাগা থেকে। আর চাহিদা পূরণ, স্বাচ্ছন্দ্য বজায় রাখতে নিজেদের ব্যবসার দিকে নজর রেখেছি। এই সময়ে এসে মনে হয়েছে, জীবন নতুনভাবে গুছিয়ে নেওয়া দরকার। তাই ব্যবসা প্রতিষ্ঠানকে স্পেনে স্থানান্তর করে সেখানেই বসবাসের পরিকল্পনা করেছি।’
এ অভিনেত্রী আরও জানিয়েছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে বিয়ে নিয়েও ভাবতে শুরু করেছেন। পাত্র আর কেউ নন, প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোস গুলার। যাঁর সঙ্গে বেশ কিছুদিন ধরে ডেট করছেন তিনি। শুধু বিয়ে নয়, মা হওয়ার বাসনাও লালন করছেন। ভারতীয় গণমাধ্যমে তা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। তাঁর কথায়, মা হওয়ার প্রবল বাসনায় ৩০ বছর বয়স থেকে ডিম্বাণু সংরক্ষণ করছেন তিনি। অভিনেত্রী না হলে এখন কম করে হলেও তিন সন্তানের জননীরূপে দেখা যেত তাঁকে। এষার কথা থেকে বোঝা যায়, জীবনের এই পর্যায়ে এসে মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোস স্প্যানিশ উদ্যোক্তা। এ কারণেই নতুন ঠিকানা হিসেবে স্পেনকে বেছে নিয়েছেন। মনোযোগী হয়ে উঠেছেন বিয়ে ও ঘর-সংসারের দিকে। তাই বলিউড ছেড়ে যাওয়া নিয়ে কোনো অনুশোচনা নেই এষা গুপ্তার।
Aminur / Aminur
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক