ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৪ দুপুর ২:৫৮

সীমিত যাত্রী নিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কাজে এসে কারফিউতে আটকাপড়ে ছিলেন।

বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় সরেজমিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ চিকিৎসা নিতে ঢাকায় এসেছিলেন, কেউ আত্মীয়ের বাসায় বেড়াতে কেউবা ব্যক্তিগত কাজে। তারা সবাই কারফিউতে ঢাকায় আটকা পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

নাজমা আক্তার নামে এক যাত্রী বলেন, ঢাকায় চিকিৎসক দেখাতে এসেছিলাম। গত কয়েকদিন ঢাকার পরিস্থিতি ভালো ছিল না। কারফিউতে আটকা পড়ছিলাম। এখন বাস চালু হয়েছে, তাই বাড়ি ফিরতে পারছি।

শ্রাবণ নামের আরেক যাত্রী বলেন, আমার বাড়ি সিরাজগঞ্জে। ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিলাম। বেড়াতে আসার পরই ঝামেলা শুরু। আজ থেকে বাস চলাচল শুরু হয়েছে। তাই বাড়িতে চলে যাচ্ছি।

মহাখালী বাস টার্মিনালে কথা হলে এনা পরিবহনের টিকিট বিক্রেতা সাগর আলী বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর গাড়ি চলাচল শুরু হয়েছে। ভোর ৫ টা থেকে বাস চলছে। যাত্রীরাও আসছেন, তবে কম। যারা ঢাকায় আটকা পড়েছিলেন তারা বাড়ি যাচ্ছেন। বিকেল নাগাদ যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

গাড়ি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালক ও সহকারীরা। তারা বলছেন, গত কয়েকদিনে বাস চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আয়ের সুযোগ পাচ্ছেন তারা।

মামুম নামের এক বাসচালক বলেন, কয়েকদিন ইনকাম পুরোপুরি বন্ধ ছিল, কষ্টেই ছিলাম। ঘর থেকে বের হতে পারিনি। দুপুরে গাড়ি সিরিয়ালে দিলাম। যাত্রী যাবো।

এদিকে, মহাখালী রেলক্রসিং গেটে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান দেখা যায়। মহাখালী থেকে বিজয় সরণী অভিমুখী প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছে। তবে অন্য লেন দিয়ে গাড়ি মহাখালী প্রবেশ করতে পারছে। তাছাড়া মহাখালী ফ্লাইওভার থেকে যেসব গাড়ি নামছে সেগুলো বিজয় সরণী অভিমুখে যাত্রা করতে পারছে।

এমএসএম / এমএসএম

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান