সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন
জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পীর ভাই হামিন আহমেদ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউল ফারুক অপূর্ব শাফিন আহমেদের এক ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ভার্জিনিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের ব্যান্ড তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন l ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।’
শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত।
এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।
তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এ সংগীতশিল্পীর জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।
এমএসএম / এমএসএম
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন