২০ বছরের বড় প্রেমিক, গুঞ্জনে যা বললেন কীর্তি
ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম এসেছেন কীর্তি সুরেশ। আবারও প্রেমের গুঞ্জনে আলোচনায় ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, একজন অভিনেতার সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশ। কীর্তির কথিত প্রেমিক তার চেয়ে ২০ বছরের বড়।তবে এ গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন কীর্তি। সামাজিকমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের একটি বক্তব্য টেনে আনেন। এক বক্তব্যে বিজয় বলেছিলেন, যদি আমরা বিশদে ব্যাখা করতে যাই, তবে সত্য মিথ্যা হয়ে যাবে।
বিজয়ের এই বক্তব্য উল্লেখ করে কীর্তি সুরেশ বলেন, গুজব সত্যি হয়ে যাবে, যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই। সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই। আমি চাই না, নেতিবাচক বিষয় আরো ছড়িয়ে পড়ুক।এর আগে গুঞ্জন উঠেছিল, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি।কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন প্রভাস, দীপিকা, কমল হাসান, ব্রহ্মানন্দম, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। গেল ২৭ জুন মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে আরো চারটি সিনেমার কাজ রয়েছে।
Aminur / Aminur
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম