ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:০

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে চলতি অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

এতে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা ৩০ হাজার মেট্রিকটন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ১২১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০০ টাকা৷ অপরদিকে কাফকো থেকে এ সারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা৷

বুধবার (৩১) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরে কাফকো থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করে শিল্প মন্ত্রণালয়। এর প্রতি মেট্রিক টনের মূল্য ৩৩০.৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে৷ যার পূর্ব মূল্য ছিল ২৯৯.৬২৫ মার্কিন ডলার৷

অপরদিকে ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দশতম লটে ৩০ হাজার মেট্রিক টন (৫১০%) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাবটিও করে শিল্প মন্ত্রণালয়। এর প্রতি মেট্রিক টনের মূল্য ৩৪৩.১৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে৷ যার পূর্বমূল্য ছিল ৩২২.৫০ মার্কিন ডলার।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন