ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শুক্রবার থেকে সারাদেশে ভারী বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ১:৬

মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শুক্রবার (১ আগস্ট) দেশের সব বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা গত সপ্তাহে ছিল কম। বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। আগামী কয়েকদিন সারাদেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দেশর দুটি বিভাগ ছাড়া বাকি ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

জানা গেছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল রংপুর ছাড়া সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। গতকাল ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

এমএসএম / এমএসএম

সদস্য কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রযাত্রার ধারাবাহিকতায় নবনির্মিত ব্যারাক উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ