ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বসছেন পররাষ্ট্র সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ২:৯

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে আরেক দফা উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব।

বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব জানান, যারা আমাদের উন্নয়ন সহযোগী, যাদের অনেক প্রশ্ন আছে যেটা অনেক বড় মিটিংয়ে তারা বলতে স্বাচ্ছন্দবোধ করেন না সেগুলো তাদের কাছ থেকে আমরা একান্তভাবে শুনবো।

বিদেশিরা যেন কোটা আন্দোলন ঘিরে কোনো গুজবে কান না দেয় সে চেষ্টা সরকার করছে জানিয়ে সচিব বলেন, একটা ভুল তথ্য ঘুরছিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি র্যাব হেলিকপ্টার থেকে কোন গুলি করেনি। ঢাকাস্থ যেসব দূতাবাস আছে এবং জাতিসংঘসহ অন্যান্য যারা আছেন তাদেরকেও নিয়মিত আপডেট পাঠাচ্ছি।
প্রথম ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা সংলাপ ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন আরও কয়েকটি সংলাপ স্থগিত হতে পারে। আগামী তিন-চারদিন পর মিটিং আছে একটি, হয়ত তারা বলবে এ মূহুর্তে ঢাকায় আসা হবে না। তবে এটি পলিসি লেভেলের কোন স্থগিত বলে আমরা মনে করছি না।

তিনি আরও বলেন, মৃত্যুর ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে তারা হয়ত আমাদের ওপরে বিভিন্ন রকম তাদের যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করার চেস্টা করবে, সেটাই স্বাভাবিক। অন্যদিকে কোন মৃত্যুই আমরা চাইনি। জুডিশিয়াল যে কমিটি গঠন করা হয়েছে, আমরা আশা করি তারা একটি সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করবে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রত্যাশা করে না বলেও জানান পররাষ্ট্র সচিব।

T.A.S / T.A.S

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী