গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন?
গাঁটে ব্যথার সমস্যায় বয়স্করাই বেশি ভোগেন। তবে সব বয়সীরাই এ সমস্যায় ভুগতে পারেন। বিভিন্ন কারণে গাঁটে ব্যথা হতে পারে। তবে ভিটামিন ডি’র ঘাটতির কারণেও এ ধরনের ব্যথা হতে পারে।
অনেকেই ব্যথা সারাতে পেইন কিলার খান, যা কিডনির জন্য মোটেও ভালো নয়। তার চেয়ে আয়ুর্বেদিক উপায়েই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে করণীয়
১. প্রথমেই খাদ্যতালিকা থেকে অতিরিক্ত লবণ আছে এমন খাবার বাদ দিন। কারণ লবণ এ ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। আর কাঁচা লবণ তো একেবারেই খাবেন না। জাঙ্ক ফুডও পরিহার করুন।
২. এর পাশাপাশি বাসি ও শুকনো খাবার খাওয়া, অতিরিক্ত শরীরচর্চা ও বেশি রাত পর্যন্ত জেগে থাকা- এই তিন অভ্যাস গাঁটে বা হাঁটুতে ব্যথার কারণ হতে পারে।
৩. ঘি, অলিভ অয়েল ও তিল জাতীয় খাবার নিয়মিত খেলে ব্যথা কমবে দ্র্রুত। এমন খাবার হাড়ের সংযোগস্থলগুলোকে স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে।
৪. তিলের তেল, সরিষার তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে ব্যথার স্থানে মালিশ করলেও রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা কমতে পারে।
৫. তিনটি ভেষজ উপাদান যেমন- অশ্বগন্ধা, হলুদ ও আদা নিয়মিত খেলে গাঁটের ব্যথা কমবে দ্রুত।
T.A.S / T.A.S
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি