ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ৩:২৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪৭১৮টি মাছের পোনা ছাড়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপ্রধান ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রতিবছরই বঙ্গভবনের চারটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। পুকুরগুলো হলো— সিংহ পুকুর, দানাদিঘি, মাজার পুকুর ও হরিণ পুকুর।

মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিবছরের মতো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ দেওয়া হয়। ওইদিন বেলা ১২টায় প্রধানমন্ত্রী গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

‘জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি এবং দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সপ্তাহের চতুর্থ দিন বিএফআরআই কর্তৃক একটি সেমিনার রাজধানীতে অনুষ্ঠিত হবে। ৫ম দিন ৩ আগস্ট জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ৬ষ্ঠ ও ৭ম দিনে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়িত হবে।

বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৪০৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৪৪৯৬.৩৮ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান