নিজ বাড়ি থেকে উঠতি নায়িকার মৃতদেহ উদ্ধার
নিজ বাড়ি থেকে তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ান মডেল-অভিনেত্রী তিনি। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সেটা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জ্যাভি।
ইন্ডিয়া গিলটজ এর রিপোর্ট অনুযায়ী, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন এই অভিনেত্রী। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগেছিলেন।
২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন এই নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। জানা গেছে, তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। যেটির পরিচালক রাঘব লরেন্স। হরর-থ্রিলারেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এত অল্প বয়সে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না বন্ধু-স্বজনরা।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?