রাজনীতি ছেড়ে বিয়ের পিঁড়িতে তনুশ্রী?
কপালে চন্দন, তার মাঝে লাল টিপ। সিঁথিতে সিঁদুর, গাঁয়ে জড়ানো শাড়ি। গহনা ভর্তি হাত দুইটিও লাল রঙে রাঙানো। একদম কনের সাজেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এমন ছবিতেই প্রশ্ন উঠেছে, রাজনীতি ছাড়ার পরই বিয়ে করছেন এই তারকা?
তনুশ্রীর বিয়ের প্রসঙ্গ তুলেছেন অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তনুশ্রীর ওই ছবির কমেন্টে তিনি লিখেছেন, ‘বিয়েটা কবে?’। মিমির প্রশ্নের উত্তরে তনুশ্রী আবার হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোর বিয়ের একদিন আগেই।’
ছবি দেখে মনে হচ্ছে, কোনো গয়না প্রস্ততকারক সংস্থার জন্য বধূ বেশে এই ফটোশুট করেছেন তনুশ্রী। ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী। অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা। মেকআপ ও হেয়ারের দায়িত্ব পালন করেছেন বাবুসোনা সাহা ও কুণাল।
৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তনুশ্রী চক্রবর্তী। , গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি বলেছিলেন, ‘নতুন জন্ম হলো আমার’। তার কিছুদিন পরই তাকে শ্যামপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনো কমতি রাখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির মাঠে কালীপদ মণ্ডলের কাছে হেরে যান তিনি।
এরপর জুলাই মাসের ৮ তারিখ তার রাজনীতি ছাড়ার খবর প্রকাশ্যে আসে। রাজনীতির মাঠ থেকে বের হয়ে অভিনয়ে মনোনিবেশ করতে চান বলেই জানান এই অভিনেত্রী। তাই কনের বেশ তার নতুন এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ বলছেন, বিয়ের এই খবর সত্যি হলে তারা খুশিই হতেন।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি