ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

স্থগিত থাকা স্থানীয় সরকারের ২২৩ নির্বাচন সেপ্টেম্বরে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৫৮

স্থগিত থাকা স্থানীয় সরকারের ২২৩ পদের উপ-নির্বাচন আগামী সেপ্টেম্বরে সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীদের প্রচারের সময় বাড়তে পারে।

এর আগে, কোটা বিরোধী আন্দোলনে মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করেছিল ইসি। কেননা, সে সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারকাজ চালাতে পারছিলেন না। এজন্য গত ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত করে সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে স্থগিত নির্বাচন হতে পারে। অন্য কর্মকর্তারা জানিয়েছেন, কারফিউ উঠে গেলে কমিশন নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন।

গত ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেছিলেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

সদস্য কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রযাত্রার ধারাবাহিকতায় নবনির্মিত ব্যারাক উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ