ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের জেলে রেখে পাবলিক পরীক্ষা হতে পারে না’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৭:৫৩

শিক্ষার্থীদের জেলে রেখে কোনো পাবলিক পরীক্ষা হতে পারে না বলে মন্তব্য করেছে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশে তারা এ কথা বলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির বলেন, একটি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা হতে পারে না। বাচ্চাদের জেলে রেখে পরীক্ষা নেওয়া যাবে না।বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, ফোন তল্লাশির মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

তিনি বলেন, উত্তরায় শিশুদের বুকে-মাথায় গুলি করা হয়েছে। গাজীপুর থেকে সন্ত্রাসী-বাহিনী এনে গুলি করা হয়েছে। শত শত শিক্ষার্থীকে গুলি করে এখন মায়াকান্না করা হচ্ছে। বাচ্চাদের বুকে গুলি যে করে, সে কখনো প্রকৃত শোক যাপন করতে পারে না।

তিনি আরও বলেন, আপনার কাছে আর বিচার চাই না। কারণ পুলিশের কাঁধে ভর করে টিকে থাকার কাছে বিচার পাওয়া যাবে না। একটা গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান বলেন, যে লাশগুলো কবরে চলে গেছে, সে লাশগুলোকে আমরা ভুলব না। আমরা এ দেশ কাউকে লিজ দিইনি। এ দেশকে আমরা উদ্ধার করে ছাড়বই।

সমাবেশে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান