আগস্ট মাসে বাড়বে না ডিজেল-অকটেনের দাম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও চলতি মাসে তা হচ্ছে না। ফলে এবার অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানান।বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে এ মাসে দেশে তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা ছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখন মূল্যবৃদ্ধির ঝুঁকি নিতে চায়নি সরকার। এ কারণে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়নি।
সর্বশেষ গত জুলাই মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয় ১০৬ টাকা ৭৫ পয়সা। আর পেট্রোলের দাম লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা অপরিবর্তিত রাখা হয়।
এর আগে মে মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছিল। মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমানো হয়।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার