ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে চিকিৎসকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২৪ দুপুর ১:৪৪

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছেন চিকিৎসকরা। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছেন তারা। চিকিৎসকরা বলেছেন, আমরা কেবল লোকমুখেই জানি যে, আমরা এ দেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু বাস্তবে আমরা নাগরিক না, আমরা এ দেশের দাস।

আজ শুক্রবার (২ আগস্ট) শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এ কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা। সমাবেশে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা আন্দোলন করছে তারা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়।

 তার উদ্দেশে একটা কথা বলতে চাই, আজকাল স্কুলের ছেলেমেয়েরা ১৪ থেকে ১৫টি বই নিয়ে স্কুলে যায়। অথচ সংবিধানের একটা ছোট অংশ কখনোই শেখানো হয়নি। দেশের রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে যাতে শিক্ষার্থীরা সংবিধান না শিখেই বড় হয়। 

তারা বলেন, ২০১৮ সালে ভোট দিতে গিয়ে আমরা শুনি যে, ভোট দেওয়া হয়ে গেছে।আমার সাথে রোহিঙ্গার তফাৎ কোথায় আমি জানি না। দেশে বসবাস করেও যদিও আমরা নাগরিক অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি আর রোহিঙ্গাদের মধ্যে পার্থক্য নেই।
তারা আরো বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলতে চাই, শিক্ষার্থীদের মৃত্যুর দায়ে তাকে যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেটি তিনি চাচ্ছেন না কেন?

সমাবেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

এমএসএম / এমএসএম

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান