এবার রাস্তায় নামলেন রিকশাচালকরাও
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাদের পর এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও৷ সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন৷
শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান।
কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।
ঢাকা পোস্টের সাথে কথা হলে এক রিকশাচালক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়া রুজি না করে মাঠে নেমেছি৷ আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’
এর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷
সরেজমিনে দেখা গেছে, রিকশাচালকরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে/ দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর',/ ১ ২ ৩ ৪ হাসিনা তুই গদি ছাড়সহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
T.A.S / T.A.S
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬