ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধারাও যোগ দিলেন শহীদ মিনারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৪:২৮

বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যোগ দিতে দেখা যায়।

বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘৭১ এর রনাঙ্গণের মুক্তিযোদ্ধা’র ব্যানারে বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে সমবেত হন।

এদিন বিকেল ৩টায় শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি পালিত হওয়ার কথা থাকলেও ঘণ্টা খানেক আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নিতে শুরু করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

সরেজমিনে দেখা যায়, মানুষের ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চাঁনখারপুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান