ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‘এই মামা পেয়ারা লন ফ্রি’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৪:৫৪

চলমান কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন লাখো শিক্ষার্থী-অভিভাবক-দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ।

এ আন্দোলনে বিক্ষোভকারীদের ডেকে ফ্রিতে পেয়ারা ও আমড়া বিতরণ করছেন সুমন মিয়া নামের এক ফল বিক্রেতা। অপরদিকে নুর নাহার নামে আরেক নারী ফ্রিতে পানি বিতরণ করছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্র জনতার মিছিলে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে সুমন মিয়া বলেন, সবসময় তো ব্যবসা করি। আজ সব আমড়া, পেয়ারা ফ্রিতে দিচ্ছি। ছাত্ররা দেশের জন্য জীবন দিচ্ছে, আর আমি পেয়ারা দিতে পারবো না তা তো হয় না।

শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা নুর নাহার বলেন, আমি রাস্তায় ঘুরে পানি বিক্রি করি। আমার বিক্রি করা পানি বিলিয়ে দিয়েছি আজ। আরেক ভাই আরও কিছু পানি কিনে দিয়েছেন। সেসবও ফ্রিতে বিতরণ করছি।

এর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিলে মিছিলে লাখো শিক্ষার্থী একত্রিত হন। এদিকে শিক্ষার্থীদের এ সমাবেশে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

T.A.S / T.A.S

সদস্য কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রযাত্রার ধারাবাহিকতায় নবনির্মিত ব্যারাক উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ