ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎ স্পাইডারম্যানের আগমন!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৪:৫৭

ঝরছে শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টি। তার মধ্যেই ঢাকার রাস্তায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর অন্য এলাকার মতো প্রগতি সরণি, বসুন্ধরা গেটের সামনে মূল সড়কে সাড়ে তিন ঘণ্টা ধরে অবস্থান করছেন আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

বৃষ্টির মধ্যেই বেলা গড়িয়ে সাড়ে তিন ঘণ্টা পেরিয়েছে। তারপরও রাস্তায় অবস্থান ধরে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার মধ্যেই হঠাৎ করতালির মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হলো একজনকে। যিনি পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বসুন্ধরা গেটের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারের ওপর। স্পাইডারম্যান রূপী এই ব্যক্তি পতাকা হাতে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। এমন দৃশ্য দেখে সবাই মোবাইলের ক্যামেরা তাক করেন এই স্পাইডারম্যানের দিকে।

মূলত কোনো এক শিক্ষার্থী স্পাইডারম্যানের কস্টিউম পরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে এসেছেন। তবে তার নামপরিচয় জানা যায়নি। কিছু সময় পর আবার তিনি টাওয়ার থেকে নেমে আসেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে আজ (শনিবার) বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে তারা সড়ক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা যাবত তারা রাস্তা আটকে কর্মসূচি পালন করে আসছিলেন।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন নর্দা ও নতুন বাজারের দিকে যেতে পারছে না। আবার নতুন বাজারের দিক থেকেও কোনো যানবাহন কুড়িলের দিকে যেতে পারছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) তাদের কর্মসূচি চলছিল।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান