ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রংপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৫:৭

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে আজ। কর্মসূচির অংশ হিসেবে রংপুরেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশের পতাকা হাতে একসাথে হাঁটতে দেখা যায় পুলিশ ও শিক্ষার্থীদের।

শনিবার (৩ আগস্ট) সকালে রংপুরে বৃষ্টির মধ্যে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তবে অন্যদিনের তুলনায় এদিন পুলিশকে কঠোর অবস্থায় দেখা যায়নি। শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশকে একইসাথে বাংলাদেশের পতাকা হাতে পদযাত্রা করতে দেখা যায়। এ সময় অনেক অভিবাবক শিক্ষার্থীদের চকলেট বিতরণ করেন। সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে দেখা যায় আন্দোলনকারীদের।

উল্লেখ্য, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান