ফাঁকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গণপরিবহন সংকট চরমে
সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি। অধিকাংশ বাসস্ট্যান্ডই ফাঁকা। বিভিন্ন জনবহুল জায়গাগুলোতেও নেই ব্যস্ততা কিংবা কোলাহল। চলছে কিছু ব্যক্তিগত গাড়ি আর রিকশা-সিএনজিচালিত অটোরিকশা। এমনই অবস্থা রাজধানী ঢাকার অন্যতম প্রধান এবং ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে এমন চিত্রই চোখে পড়েছে।
সরেজমিন রাজধানীর উত্তরা, আজমপুর, রাজলক্ষ্মী, জসীমউদ্দিন, এয়ারপোর্ট, খিলক্ষেত, বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, আড়ং-আসাদগেট ঘুরে দেখা গেছে, সড়কে মানুষের উপস্থিতি অন্যান্যদিনের তুলনায় অনেক কম। দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। মাঝে মাঝে আন্তঃজেলা রুটে চলাচল করা বিভিন্ন কোম্পানির মিনিবাস দেখা গেছে। তবে সেসব বাসে প্রচণ্ড ভিড় থাকার কারণে অনেকটা ঠেলাঠেলি এবং একপ্রকার যুদ্ধ করেই মানুষজনকে উঠতে হচ্ছে। ফলে চাকরিজীবী মানুষজনকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মশিউর রহমান নামের এক সরকারি চাকরিজীবী বলেন, আজ সাধারণ ছুটি নেই। তাই বাধ্য হয়ে অফিসে যেতে হচ্ছে। অনেক কষ্ট করে গাড়িতে উঠেছি।
আরিফুল ইসলাম নামের আরেক ব্যাংক কর্মকর্তা বলেন, আজকে বাসা থেকে বের হতেই আপনজনেরা নিষেধ করেছে। কিন্তু চাকরি যেহেতু করি তাই ছুটি ছাড়া ঘরে বসে থাকার সুযোগ আমাদের নেই।
অপরদিকে সকাল থেকে এসব এলাকায় আন্দোলনের সমর্থনে কিংবা বিরোধিতা করে কোনো কর্মসূচি পালন হওয়ার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
প্রসঙ্গত, শনিবার (৩ আগস্ট) সরকার পতনের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। গত শুক্রবার (২ আগস্ট) রাতে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এমন কর্মসূচি ঘোষণা করেছেন। একইসাথে সারাদেশের সব জনসাধারণকে সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা
জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা : রয়টার্সের এক্সক্লুসিভ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১
রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ
ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, সবচেয়ে দূষিত লাহোর
আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
সিপাহী-জনতার বিপ্লবে শহীদ জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসে: হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান