ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এক দফায় পূর্ণ সমর্থন বিএনপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ১২:৪৬

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে যেসব দাবি জানিয়েছে আমরা তাদের দাবির প্রতি সমর্থন করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মীসহ দেশের সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু এবং সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান