ছুটি কাটাতে প্রেমিকের সঙ্গে উড়াল দিলেন শ্রাবন্তী!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছেন এই গুঞ্জন। তার নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী।
কিছু দিন আগে নিজের বাড়িতে এই প্রেমিকের জন্মদিন পালন করেন শ্রাবন্তী। তখন তাকে একটি হিরার আংটিও উপহার দেন অভিনেত্রী। কিন্তু মাঝে গুঞ্জন ওঠে শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে!
তবে নতুন খবর হলো শ্রাবন্তী-অভিরূপ সম্পর্কে কোনো ফাটল ধরেনি। অভিরূপের সঙ্গে অবসর যাপনের জন্য মালদ্বীপে উড়াল দিয়েছেন শ্রাবন্তী।
একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘অবসর যাপনের জন্য মালদ্বীপ গিয়েছেন অভিরূপ-শ্রাবন্তী। তাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষও।
অন্যদিকে অভিমন্যু-দামিনির ইনস্টাগ্রাম স্টোরি ভরে আছে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি। এ যুগলের তোলা ছবি ও ভিডিও বিমানের জানালা থেকে ফ্রেমবন্দি করেছেন। পাশাপাশি যে রিসোর্টে উঠেছেন তারও ছবি পোস্ট করেছেন তারা। তবে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে মালদ্বীপ ভ্রমণের কোনো ছবি শেয়ার করেননি।
প্রসঙ্গত, ২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। সে সংসার মাত্র এক বছর টিকেছিল। সর্বশেষ ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তার সঙ্গে বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই অভিনেত্রী। এরইমধ্যে সম্পর্কে জড়িয়েছেন অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি