ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহার হয়নি, প্রেস রিলিজটি ভুয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ২:১৫

আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত যে সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া ও গুজব বলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।
তবে রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্ট এর বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলো। নেতাকর্মীদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে অনুরোধ করা হলো।
এই প্রেস রিলিজের বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। এই প্রেস রিলিজটি ভুয়া। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি।
এর আগে গত শনিবার সারা দেশের পাড়া মহল্লায় রোববার ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং সোমবার বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

Aminur / Aminur

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট