ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থী‌দের দখ‌লে কাওরানবাজার, পুলিশ বক্সে ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৪ বিকাল ৫:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যে রাজধানীর কারওয়ানবাজার পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করা হ‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শীদের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, আজ দুপু‌রের পর থে‌কে কারওয়ানবাজারে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ২টার পর কিছু শিক্ষার্থী কারওয়ানবাজারে দি‌কে এলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প‌রে খবর পে‌য়ে শাহবাগ এলাকার শিক্ষার্থীরা বাংলা‌মোট‌রের দি‌কে এ‌গি‌য়ে আসেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের স‌ঙ্গে শিক্ষার্থী‌দের সংঘর্ষ শুরু হয়।

বেলা ৩টার পর বাংলা‌মোটর এলাকায় শিক্ষার্থী‌দের স‌ঙ্গে লা‌টি হা‌তে ব‌হিরাগতরা যুক্ত হন। এ সময় দুপ‌ক্ষের ম‌ধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। সমানতালে চলে গু‌লি। তবে কারা এ গু‌লি চা‌লি‌য়ে‌ছে তা নি‌শ্চিত হ‌ওয়া যায়‌নি।

প্রত্যক্ষদর্শীরা বল‌ছেন, পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ কর‌তে ফাঁকা গু‌লি ছু‌ড়ে‌ছে। দীর্ঘক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরবর্তী‌তে শিক্ষার্থীরা বাংলা‌মোটরের দিকে অগ্রসর হ‌য়ে কাওরানবাজার পান্থকুঞ্জ পা‌র্কে এসে অবস্থান নেন। তখনও দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ চল‌ছিল। এক পর্যা‌য়ে শিক্ষার্থী ও ব‌হিরাগতরা কাওরানবাজার সার্ক ফোয়ারা অংশ দখ‌লে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও ব‌হিরাগতরা কাওরানবাজার দখ‌লে নি‌য়ে সোনারগাঁও হো‌টে‌লের বা‌ইরের অং‌শের সি‌সি ক্যামেরা ভে‌ঙে ফে‌লে। প‌রে তারা সার্ক ফোয়ারার পু‌লিশ ব‌ক্সে হামলা চালায়। পু‌লিশ ব‌ক্সে থাকা জি‌নিসপ‌ত্র ভে‌ঙে ফেলা হয় এবং সেখা‌নে থাকা কিছু জি‌নিসপত্র সড়‌কে এ‌নে আগুন ধ‌রি‌য়ে দেয়। এছাড়া টায়া‌রে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ কর‌তে থা‌কেন শিক্ষার্থীরা। বর্তমানে কাওরান বাজার শিক্ষার্থীদের দখ‌লে র‌য়ে‌ছে।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, শাহবাগ থে‌কে কিছু শিক্ষার্থী বাং‌লা‌মোটর হ‌য়ে কাওরান বাজা‌রের দি‌কে অগ্রসর হ‌তে থা‌কে। এক পর্যা‌য়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শিক্ষার্থী‌দের ওপর হামলা ক‌রে। বাংলা‌মোটর বা কাওরানবাজার অং‌শে থাকা তা‌দের সোর্স খবর দি‌লে শাহবাগ থে‌কে শিক্ষার্থীরা বাংলা‌মোটর অং‌শে এসে জ‌ড়ো হয়।

প্রসঙ্গত, গতকাল শ‌নিবার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চল‌ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান